চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় বয়রায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটার সময় আটক-১ :মুচলেকায় মুক্তি

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামে বিরোধ পূর্ন ও চলমান মামলা কৃত জমিতে আজ (১১ ই নভেম্বর) মঙ্গলবার দুপুর ২ টার সময় ধান কেটে নেবার সময় হাতেনাতে ধরে ফেলে ধানের জমির মালিক বয়রা গ্রামের মৃত রহিম বকশোর ছেলে ফারুক।এসময় তাকে ধরে গ্রামে নিয়ে এসে বসিয়ে রাখে।এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সে ভবিষ্যতে উক্ত জমিতে আর প্রবেশ করবেনা ও ফসলের ক্ষতি করবেনা মর্মে তার কাছে লিখিত মুচলেকা নিয়ে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়।ফারুক জানান আমাদের সাথে একই গ্রামের কলিম উদ্দীনের ছেলে ওম্বর,আশরাফ,আবু বক্করের সাথে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছে।একটি মামলায় সহিদুল আসামীও রয়েছে।

কিছুদিন আগেও তারা আমাদের জমিতে থাকা ধান ঘাসমারা বিষ দিয়ে পুড়িয়ে দেয়।আজ মঙ্গলবার দুপুরে সহিদুল এসে আমাদের জমির ধানগাছ কেটে নিয়ে যাচ্ছিলো।আমি তাকে হাতেনাতে ধরে ফেলি।পরে স্থানীয় মাতব্বরদের আশ্বাসে আপোষ মিমাংসা করে মুচলেকা নিয়ে তাকে তার পরিবারের হাতে বুঝ করে দেওয়া হয়।এ বিষয়ে জানতে সহিদুলদের সাথে কথা বললে তিনি অকপটে স্বীকার করেন ধান কাটার কথা ও বলেন আমার ভুল হয়েছে এ জমিতে ধান কাটা।ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকরাম, এ এস আই শহীদ,এ এস আই মামুন।তারা এসে পরিস্থিতি শান্ত করেন। এস আই আকরাম হোসেন জানান আমরা ৯৯৯ ফোন পেয়ে আসি। বিষয়টা তারা উভয়পক্ষ বসে সমাধান করে নিয়েছে।আমরা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উভয়পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত থাকার কথা বলেছি।পুলিশের তড়িৎ পদক্ষেপ কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল

শেখ হাতেম, দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago