নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে শ্রী নীপেন চন্দ্র পাল (২৯) নামে এক মাদক সেবিকে ৬মাসের কারাদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাবিলা ইয়াসমিন এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত নীপেন চন্দ্র পাল উপজেলার কাশিমপুর ঋষিপাড়া গ্রামের গোপাল চন্দ্র পালের ছেলে। তাকে মঙ্গলবারই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানাগেছে,নীপেন চন্দ্র পাল দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে পরিবারের লোকজনদের প্রতি নানা ভাবে অত্যাচার-নির্যাতন করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নাবিলা ইয়াসমিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অপরাধ উদঘাটিত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,সাজাপ্রাপ্ত নীপেনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…