দামুড়হুদায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মা মেয়ে গুরতর আহত

দামুড়হুদায় মা মেয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টার সময় দামুড়হুদা সদরের গুলশান পাড়ায় নিজ বাসা বাড়ির ছাদে কাপড় মেলে দেওয়ার জন্য জিআই তারের আড়া তৈরি করার সময় এই দূঘটনা ঘটে।

আহত গৃহীনি ছালেহা খাতুন ( ৫৭) দামুড়হুদা সদরের গুলশান পাড়ার ইটভাটা ব্যবসায়ি আনোয়ার হোসেনের স্ত্রী এবং আহত কন্যা দামুড়হুদা পাইলট স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক উম্মে তাসমিমা কুলছুম টনি (৩৫)।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার সময় বাসা বাড়ির ৪ তলার ছাদে কাপড় মেলে দেওয়ার জন্য জিআই তার দিয়ে আড়া তৈরি করার সময় তার হাত ফসকে পড়ে গিয়ে বাসার পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের মেইন তারের উপর গিয়ে পড়ে এমসয় হাতে থাকা তারের সাথে বিদ্যুৎ সংযোগ হয়ে গেলে উভয়ের শরীরে আগুন ধরে যায় এবং শরীরের অনেকাংশ পুড়ে গিয়ে গুরতর আহত হন। এসময় আহতদের ডাকচিৎকারে বাসা বাড়িতে ভাড়ায় থাকা লোকজন উদ্ধার করে চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালে নিলে প্রাথমি চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রের্ফাড করেন।

এঘটনায় আনোয়ার হোসেনের ভাই দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হারুন অর রশীদ বলেন আমার ভাবী এবং মেয়ে বাসার ছাদে কাপড় মেলে দেওয়ার জন্য তার দিয়ে আড়া তৈরি করার সময় হাত ফসকে তার পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনে ঠেকলে বিদ্যুৎ সৃষ্ট হলে শরীরে আগুন ধরে গিয়ে গুরতর আহত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রাথমি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

দামুড়হুদা পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ আমিরুল ইসলাম বলেন জিআই তার দিয়ে কাপড় মেলে দেওয়ার আড়া তৈরি করার সময় হাত ফসকে বাসার ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের মেইন তারের উপর গিয়ে পড়লে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুইজন মা এবং মেয়ে গুরতর আহত হয়েছেন বলে জানতে পেরেছি।

শেখ হাতেম, দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

26 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago