নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেপ্তার

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া।

গ্রেপ্তারকৃত আকাশ (২৬) ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুরখন্দ এলাকার বাসিন্দা। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৪ নম্বর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, সাভার-আশুলিয়া এলাকায় আন্দোলনকারীদের গুলি করে হত্যা এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেটওয়ার্ক শনাক্তে অভিযান চলমান।

ওসি জুয়েল মিয়া বলেন, সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

26 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago