হবিগঞ্জের বাহুবলে মাদক বহনকারী মাইক্রোবাস ও গাঁজা সহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
সোমবার (১০ নভেম্বর)  সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগানবাড়ী নামকস্হানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুর নুরের ছেলে সাহিদ মিয়া (৪২), সাহিদ মিয়ার ছেলে রনি মিয়া (২১), আলিম উদ্দিনের ছেলে তানভীর মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে বাগানবাড়ী এলাকার নেছার উদ্দিনের বাড়ীর প্রবেশের কাঁচা রাস্তার ওপর একটি নোহা গাড়ি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার  করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এসময় মাদক ব্যবহৃত নোহা গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। তিনি আরো বলেন, মাদক নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago