বেশি টাকা নিয়ে রশিদে কম দেখানো মিঠাপুকুরে সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

ঘুষ গ্রহণ করে জমির খাজনা কমিয়ে দেওয়ার অভিযোগে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আল আমিন তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সংবাদ প্রতিদিন সহ বেশকিছু অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে পরিচালিত প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল রবিবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি জানান, “ঘুষের বিনিময়ে জমির খাজনা কমিয়ে দেন ভূমি কর্মকর্তা” শিরোনামে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরই আল আমিন তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

‎জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, “বেশি টাকা নিয়ে রশিদে কম দেখান ভূমি কর্মকর্তা” শিরোনামে প্রকাশিত সংবাদে জায়গীরহাট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. আলামিন তালুকদারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি মোতাবেক আল আমিন তালুকদারকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই বরখাস্ত আদেশ ০৬ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ থেকে কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি (খোরপোষ) ভাতা পাবেন। এই সাময়িক বরখাস্তের আদেশ তার চাকরি বইতে লিপিবদ্ধ করা হবে।

‎জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল আরও জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভূমি কর্মকর্তা মো. আল আমিন তালুকদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

7 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

9 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

9 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

12 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

12 hours ago