ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের টান হাসাদিয়া গ্রামের এক ভিক্ষুকের জীবনে নতুন আলো জ্বেলেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় সোমবার (১০ নভেম্বর) সকালে ওই ভিক্ষুকের হাতে জীবিকার উপায় হিসেবে একটি অটোরিকশা তুলে দেন তিনি।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি এলাকায় প্রশংসা কুড়িয়েছে। অটোরিকশা হাতে পেয়ে আনন্দে ভিক্ষুক বলেন, “এখন আর ভিক্ষা করতে হবে না। নিজের পরিশ্রমে সংসার চালাতে পারব—এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।”
এ সময় ইউএনও মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি চালু হয়েছে। আমাদের লক্ষ্য—সমাজের কেউ যেন ভিক্ষা নয়, নিজের শ্রমের মাধ্যমে সম্মানের সঙ্গে বাঁচতে পারে।”
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…