চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাহিদামত সার না পেয়ে ক্ষিপ্ত হয়ে উপ-সহকারী কৃষিকর্মকর্তা নাসির উদ্দীনকে লাঞ্ছিত করেছে কৃষক আব্দুল কাদের। ১০ই নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে নতিপোতা বাজারে এই ঘটনা ঘটে। কৃষক আব্দুল কাদের উপজেলার নতিপোতা গ্রামের মনির উদ্দীনের ছেলে। এবিষয়ে উপ-সহকারী কর্মকর্তা নাসির উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে জানাগেছে, ১০ ই নভেম্বর (সোমবার) সকাল ১০টার দিকে উপজেলার নতিপোতা বাজারে বিসিআইসি সার ডিলার মের্সাস শাহিন আক্তারের দোকানে সার বেচা বিক্রি চলছিল। কৃষক আব্দুল কাদের দুই নামে ২০কেজি করে ৪০ কেজি টিএসপি সার ক্রয় করেন। তখন উপ-সহকারী কৃষিকর্মকর্তা নাসির উদ্দীন সার বিক্রয় তদারকি করছিলেন। এরই এক ফাকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সার ডিলারের দোকানের পাশে কৃষকদের সাথে রবি মৌসুমের সার ব্যবস্থাপনা ও চাষাবাদ নিয়ে কৃষকদের সাথে কথাবলছিলেন। এসময় কৃষক আব্দুল কাদের উপ-সহকারী কৃষিকর্মকর্তা নাসির উদ্দীনকে আচমকা মাথায় আঘাত করে। উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, চাহিদামত সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে কৃষক এমন আচরন করেছে। এবিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান। এবিষয়ে অতিরিক্ত কৃষি অফিসার অভিজিত কুমার বিশ্বাস বলেন, আমি অফিসে ছিলাম না তবে বিষয়টি শুনে উদ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন। উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র বলেন, সন্ধায় উপসহকারী কৃষিকর্মকর্তার লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…