আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে লেবুখালী ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের মনোনীত প্রার্থী প্রফেসর ডা, মে. (অব.) আব্দুল ওহাব মিনার প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, জনগণের কাছে ক্ষমতা দেখানো নয়, বরং তাদের সেবায় আত্মনিয়োগ করাই রাজনীতির মূল লক্ষ্য।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব প্রকৌশলী মো. কামাল হোসেন, যিনি তৃণমূল পর্যায়ে দলের অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সভার সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক প্রফেসর ড. এ. এম. এম. ইকবাল হোসেন।
বক্তারা এবি পার্টির লেবুখালী ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান এবং বলেন, জনগণের প্রতিশ্রুত রাষ্ট্র প্রতিষ্ঠাই এবি পার্টির মূল লক্ষ্য।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…