পটুয়াখালীর দশমিনায় ককটেল বিস্ফোরণ, লুটপাট ও চাঁদা দাবির অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে ছয় জনকে গ্রেফতার করেছে।
গত বৃহস্পতিবার রাতে দশমিনা সদর ইউনিয়নের চরহাদি ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কালু মৃধা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনকে প্রধান আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল চৌধুরী মায়া, ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোশারেফ রাড়ী, ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগ সভাপতি হানিফ, যুবলীগ নেতা জব্বার এবং হোসেন কবির হোসেনসহ আরও একজন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ নভেম্বর তরমুজ চাষের জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভুক্তভোগীদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে। এসময় তারা প্রায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ৮ থেকে ১০টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “তরমুজ চাষের জমি দখল নিয়ে বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতা কালু মৃধা বাদী হয়ে মামলা করেছেন। ছয় জনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…