নওগাঁর রাণীনগরে শিক্ষকের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাতে উপজেলার একডালা গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে শিক্ষক লুৎফর রহমানের গোয়াল ঘরের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
গরুর মালিক শিক্ষক লুৎফর রহমান জানান,রোববার সন্ধায় বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে তার এবং ভাই-ভাতিজাসহ মোট ৭টি গরু গোয়াল ঘরে রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। এর পর সোমবার ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে গিয়ে দেখতে পান তালা কেটে ৭টির মধ্যে মোট ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে জানিয়েছেন শিক্ষক লুৎফর রহমান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোরাই গরু উদ্ধারসহ চুরির সাথে জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…