পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাইকোর্টের নির্দেশে দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

মহামান্য হাইকোর্টের নির্দেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভেটেরিনারি অনুষদের দুই শিক্ষার্থীকে পুনরায় ভর্তি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।শনিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, হাইকোর্টের রিট পিটিশন নং-১৭৩১৮/২০২৫ অনুসারে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামের শিক্ষার্থী মো. আমির হামজা আসিফ আইডি নং ২৪০৫২০৫৮, রেজি নং ১৩২১৫ ও জেরিন তাসনিম জুথি আইডি নং ২০০৫২০৬৪, রেজি নং ১০১০৪, সেসন ২০২০-২০২১-কে পুনরায় ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিসম্পদ অনুষদের অধীনে আমির হামজা আসিফ বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রী কোর্স কারিকুলামে লেভেল-১, সেমিস্টার-১ এবং জেরিন তাসনিম জুথি বিএসসি এএইচ (অনার্স) ডিগ্রী কোর্স কারিকুলামে লেভেল-৩ সেমিস্টার-১ ভর্তি হবেন। এর আগে প্রশাসনিক জটিলতার কারণে তাদের ভর্তি কার্যক্রম স্থগিত ছিল। আদালতের নির্দেশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনঃভর্তির অনুমোদন প্রদান করে।রেজিস্টার ড. ইকতিয়ার উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে উক্ত শিক্ষার্থীদের পুনঃভর্তি কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট অনুষদকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago