বিপ্লব ও সংহতি দিবসে ঈশ্বরগঞ্জের আঠারবাড়ির দৃষ্টিনন্দন শোভাযাত্রা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির মনোনীত প্রার্থী ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেছেন, “ঈশ্বরগঞ্জের মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানকার তরুণেরা কাজের অভাবে শহরমুখী হচ্ছে, শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত, আর চিকিৎসাসেবার মানও সন্তোষজনক নয়। জনগণ আমাকে সুযোগ দিলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনব। পাশাপাশি বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থাও করব।”

রোববার (৯ নভেম্বর) বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হক, সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি এবং পৌর বিএনপির সদস্যসচিব নুরে আলম জিকু। প্রকৌশলী মাজেদ বাবু বলেন, “দল আমার উপর আস্থা রেখে মনোনয়ন দিয়েছে। এজন্য আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি।”

আলোচনা সভা শেষে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়, যা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেল ৩টা থেকেই উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে জড়ো হন। দলীয় মনোনয়ন পাওয়ায় মাজেদ বাবুকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

বিপ্লব ও সংহতি দিবসে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত এই বর্ণাঢ্য বিজয় মিছিলে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি রূপ নেয় গণজোয়ারে। অংশগ্রহণ, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার দিক থেকে সবচেয়ে দৃষ্টিনন্দন ছিল আঠারোবাড়ি ইউনিয়নের মিছিল।
এই মিছিলে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবসহ স্থানীয় নেতারা।

উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও আঠারোবাড়ি ইউনিয়ন বিএনপির একমাত্র সদস্যসচিব প্রার্থী জনাব হাদিছ মিয়া। তার নেতৃত্বে আঠারোবাড়ির মিছিলটি ছিল সবচেয়ে সুসংগঠিত ও অংশগ্রহণে সমৃদ্ধ। স্থানীয় রাজনীতিতে বর্তমানে হাদিছ মিয়া আঠারোবাড়ি ইউনিয়নের অন্যতম আস্থাভাজন ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। তিনি শুধু রাজনীতিক নন—জনগণের পাশে থাকা একজন পরিশ্রমী ও সদালাপী সমাজকর্মী হিসেবেও সুপরিচিত। তৃণমূলের নেতাকর্মীরা তার নেতৃত্বে বলছেন— “শহীদ জিয়ার আদর্শ যার, হাদিছ ভাই আমাদের অধিকার!” “পরিশ্রমী, সৎ ও সাহসী — হাদিছ ভাই-ই আমাদের ভরসা দেখি!”

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago