৯ নভেম্বর ২০২৫ (রবিবার) — রাজধানীর মিরপুরে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মিরপুর প্রেসক্লাবের কাউন্সিল-২০২৫।
অনুষ্ঠানটি বিকেল ৪টায় শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে (৮নং ওয়ার্ড), রাইনখোলা, চিড়িয়াখানা রোডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, এবং সানজিদা ইসলাম তুলি, সংগঠক “মায়ের ডাক”।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা, প্রদান উপার্জী মিরপুর প্রেসক্লাব ও সম্পাদক দ্যা এক্সাম্পল।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত নৈতিকতা রক্ষা ও গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। প্রধান অতিথি আমিনুল হক বলেন, “গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সাংবাদিকরা নির্ভীকভাবে সত্য প্রকাশ করলে সমাজ উপকৃত হয়।”
অনুষ্ঠানে মিরপুর এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বহু সাংবাদিক, সামাজিক সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা ও নতুন নেতৃত্ব গঠনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…