মেহেরপুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর মুসুরি ভাজা বিলের পানিতে ডুবে একই পরিবারের দুই বোনসহ চার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো—রাজনগর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ফাতেমা (১৩) ও আফিয়া (১০), সাহারুলের মেয়ে আলেয়া (১০) এবং ইছার মেয়ে মিম (১৩)। এর মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে চার শিক্ষার্থী একসঙ্গে মুসুরি ভাজা বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিকেল ৪টার দিকে পরিবার তাদের খুঁজতে শুরু করলে বিলের পাড়ে চারজনের স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন বিলে নেমে তল্লাশি চালিয়ে আফিয়া, আলেয়া ও মিমের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পরে ফাতেমার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। তারা নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
একই পরিবারের দুই বোনসহ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রাজনগর গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া। সন্ধ্যার পর থেকে রাজনগরের তিনটি বাড়িতে শোকাহত মানুষের ভিড় দেখা যায়।
এর আগে, মুজিবনগর উপজেলার রশিকপুরে ভৈরব নদে দুই শিক্ষার্থীর মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রাজনগরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago