বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার
(৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এইচ এম মুনীরের নেতৃত্বে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও থানা প্রশাসনের যৌথ অভিযানে পৌর শহরের বন্দর বাজারের ৪ টি মাংসের দোকানের কারো লাইসেন্স না থাকায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন মাংস ব্যবসায়ী  মোঃকালাম, মোঃআলম, মোঃজামাল ও  মোঃকালাম মোল্লা।
তাদের বিরুদ্ধে আইন বহির্ভূত ভাবে ব্যবসা পরিচালনা ও গরুর ফিটনেস সার্টিফিকেট না নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এদিকে  বানারীপাড়া বন্দর বাজারের  মাংস পট্টির ড্রেনে ৭ নভেম্বর (শুক্রবার)  গর্ভবতী গরুর মৃত বাচ্চা পাওয়া গেছে।  এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বানারীপাড়া বন্দর বাজারের ৪ মাংস ব্যবসায়ীর মধ্য থেকে কোন এক ব্যবসায়ী এই ঘৃণিত কাজ করেছে বলে সবার ধারণা । তবে সবার সন্দেহের তীর উত্তর পাড় বাজারের সাবেক মাংস ব্যবসায়ী নূরুর দিকে। কারন এর আগে কয়েক বার চোরাই গরু, ছাগল,বিক্রি ও বসন্ত রোগে আক্রান্ত ও  গর্ভবতী গরু জবাই করে জরিমানাসহ একাধিকবার গ্রেফতার হয়ে সে হাজতবাস করেছে। উল্লেখ্য  সম্প্রতি উপজেলার  বিশারকান্দি ইউনিয়ন থেকে তিনটি গরু চুরি হয়। তার মধ্যে একটি গাভীন
(গর্ভবতী) গরু ছিল। এ ব্যপারে
ভুক্তভোগী গরুর মালিক
উজ্জ্বল গড়াই বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধারণা করা হচ্ছে বন্দর বাজারের মাংস পট্টীর ড্রেনে পাওয়া মৃত বাচ্চাটি  ওই গর্ভবতী গরুর হতে পারে।  বর্তমানে সেই বিতর্কিত মাংস ব্যবসায়ী নূরু বন্দর বাজারে নতুন দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেছে। অপরদিকে প্রশ্ন থেকেই গেল চোরাই গর্ভবতী (গাভীন) গরু জবাই করে কে বিক্রি করল? সে কি অধরাই রয়ে যাবে?
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago