উজিরপুরে পানের ন্যায্য মূল্য পাওনা, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ

বরিশালের উজিরপুর উপজেলা পানের রাজ্য নামে খ্যাত।  ঐতিহ্যবাহী এই পান চাষীদের উদ্যোগে পানের ন্যায্য মূল্য, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) বিকাল ৪ টায় উজিরপুর উপজেলার সফল পান চাষী গুরুদাস ব্যানার্জি শ্যামলের বাড়িতে তার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অধ্যাপক আবদুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, এছাড়া দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন নৃপেন্দ্র নাথ বাড়ৈ,  মো:জলিলুর রহমান, জাফর আহমদ তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, উজিরপুরের অন্যতম প্রধান অর্থকরী ফসল হিসেবে এতদিন পানের কদর থাকলেও বর্তমানে পান রপ্তানিতে সরকারের কেজি প্রতি ৫ ডলার ধার্য করায় বাংলাদেশ থেকে পান রপ্তানি প্রায় বন্ধ হওয়ার পথে। সে সুযোগে প্রতিবেশী রাষ্ট্র পানের বাজার দখল করে নেয়। এতে চরম অর্থনৈতিক দুর্ভোগে পরে এদেশের চাষীরা।
এছাড়া পান উৎপাদনের জন্য কাঁচামাল বাঁস, সরিষার খৈল, সার, ঔষধ ও উৎপাদন সংক্রান্ত ব্যয়ের উচ্চমুখী আর বিক্রয় ঘাটতি নিম্নমুখী হওয়ায় কৃষকরা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
এক সময় যে পান প্রতি বিড়া ২০০-২৫০ টাকায় বিক্রি হতো, বর্তমানে সেই পান বিক্রি হচ্ছে মাত্র ৫০-৬০ টাকায়। অথচ পান বরজ পরিচালনায় খৈল, বাঁশের শলা ও ছাউনি তৈরির ক্যাশির দাম প্রায় দেড়গুণ বেড়েছে। ফলে উৎপাদন খরচ উঠছে না, বরং ধার দেনা করে বরজ মেরামত করতে হচ্ছে চাষীদের। প্রসঙ্গত,।উজিরপুর উপজেলার পানের বাজারে হঠাৎ করে ধস নামায় চরম বিপাকে পড়েছেন উপজেলার হাজারো পানচাষী। বাজারে পানের দাম দিনকে দিন কমতে থাকায় এই কৃষি পেশায় নিয়োজিত কৃষকরা পড়েছেন অর্থনৈতিক সংকটে।
স্থানীয় সূত্র জানায়, উজিরপুর উপজেলার শিকারপুর, শোলক, বামরাইল ও গুঠিয়া ইউনিয়নের প্রায় ৪০ ভাগ মানুষ পানের চাষাবাদের সঙ্গে সরাসরি যুক্ত। পানের ভালো দামের আশায় বহু কৃষক পৈতৃক জমিতে পান বরজ গড়ে তুলেছেন। কিন্তু গত দুই মাস ধরে বাজারে পানের দাম অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ায় চাষীরা ব্যাপক লোকসানে পড়েছেন।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago