ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষঃ নিহত ১, আহত ৬০

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায়।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ হয়। দলীয় মনোনয়ন পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন। অন্যদিকে, মনোনয়ন না পাওয়া আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকদের সঙ্গে তার পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

রবিবার বিকেলে দুই পক্ষই আলাদা স্থানে সভা আহ্বান করে। ইকবাল পক্ষ সরকারি কলেজ হোস্টেল মাঠে, আর হিরণ পক্ষ মধ্যবাজার এলাকায় সভা আয়োজন করে। বিকেল চারটার দিকে দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় মুখোমুখি হয় এবং সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল ছোড়া, মারধর, ভাঙচুর—সবই চলে কয়েক ঘণ্টা।

সংঘর্ষে তানজির আহমদ আবিদ (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হন। উভয় পক্ষের কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। বহু দোকান, অফিস, বাড়িঘর ও প্রায় ৪০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে দেশীয় অস্ত্রসহ আটক করে। সন্ধ্যার পর থেকে সেনাবাহিনী ও পুলিশ শহরে টহল দিচ্ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago