পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুনের পক্ষে জনসভা করেছে আলীপুরা ইউনিয়ন বিএনপি।
রবিবার বিকেল ৪টায় আলীপুরা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাদল খলিফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুবদল আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন, কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, “দশমিনা-গলাচিপার জনগণ ধানের শীষ প্রতীকেই ভোট দিতে চায়। আমাদের নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে মামলা, হামলা ও নির্যাতন সহ্য করেও বিএনপির আদর্শে অটল আছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজয় নিশ্চিত— আসন্ন নির্বাচনে ইনশাআল্লাহ আমরা এমপি হবো।”
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…