পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন। উপজেলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
রোববার (৯ নভেম্বর) ভোরে উপজেলার সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মিছিলের ব্যানারের সামনে কাফনের কাপড় পরে থাকা নেতাকর্মীরা মাথায়ও কাফনের ফিতা বেঁধে ছিলেন। ব্যানারে লেখা ছিল— “হটাও ইউনুস, বাঁচাও দেশ”। মিছিলে প্রায় ৩৫-৪০ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’— এমন স্লোগান দিতে থাকেন।
এ সময় নেতৃত্ব দেন সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠনের সভাপতি জায়েদ প্যাদা।
এদিকে, রোববার সকালে দশমিনা উপজেলার সরকারি এ.আর.টি. কলেজের বিভিন্ন দেয়ালে রাতের আঁধারে “জয় বাংলা”, “শেখ হাসিনা আসবে”, “বাংলাদেশ হাসবে”, “ছাত্রলীগ” হটাও ইউনুস, বাঁচাও দেশ” লেখা দেয়ালচিত্র দেখা গেছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…