রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৫জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় একজন মাদক কারবারীর নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার কালীগ্রামের আয়েত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩০) কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল ইসলাম মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। এছাড়া একই রাতে উপজেলার মিরাট চরকানাই ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের সুকা খানের ছেলে সালমান খান (৩০) কে ৪০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। একই রাতে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামী উপজেলার গোনা গ্রামের ভুট্রর ছেলে গোলাপ খান,গুঠনিয়া গ্রামের সুভল চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র এবং কাশিমপুর গ্রামের আলম সরকারের স্ত্রী আক্তারণ বিবিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

1 minute ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago