আয়না ঘর থেকে বিজয়ের মিছিলঃ ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু মনোনয়ন উদযাপন

ময়মনসিংহ জেলার নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৮ (ইশ্বরগঞ্জ) আসনের মনোনীত যিনি হয়েছেন তিনি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নিপীড়ন ও প্রতিকূল সময় পার করে অবশেষে দলীয় মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এই খবরে আনন্দের জোয়ার বইতে শুরু করে আঠারবাড়ি ইউনিয়নসহ আশপাশের এলাকায়। বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে।

সরেজমিনে দেখা যায়,ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। এরই ধারাবাহিকতায় আঠারবাড়ি বাজার থেকে এক বিশাল বিজয় মিছিল বের হয়। শত শত মোটরসাইকেল, ব্যানার, ফেস্টুন ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার এলাকা।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা স্লোগান দিতে থাকে—
“বাবু ভাই জিন্দাবাদ”, “জনতার নেতা বাবু ভাই”, “আয়না ঘর থেকে ফিরে আসা যোদ্ধা”— এমন নানা শ্লোগানে আকাশ মুখর হয়ে ওঠে।

ইউনিয়ন বিএনপির একমাত্র সদস্য–সচিব প্রার্থী হাদিস মিয়া বলেন, “আয়না ঘরে নির্যাতিত হওয়ার পরও বাবু ভাই হার মানেননি। তিনি আমাদের অনুপ্রেরণা। আজ তাঁর নমিনেশন আমাদের প্রাপ্য সম্মান।”

উল্লেখ্য, কয়েক বছর আগে আলোচিত “আয়না ঘর” ঘটনায় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছিলেন ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। সেই দুঃসহ অভিজ্ঞতার পরও তিনি জনগণের পাশে থেকে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে গেছেন। তাঁর সেই দৃঢ়তা ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই এবার দলীয়ভাবে মনোনয়ন পেয়েছেন বলে বিশেষভাবে মনে করা হয়।

স্থানীয় নেতা ও কাপড় ব্যবসায়ী আরিফ বলেন, “আঠারবাড়ির মানুষ বাবু ভাইকে নিজের সন্তানের মতো ভালোবাসে। তিনি দিনমজুর থেকে শুরু করে ব্যবসায়ী—সবার খোঁজ রাখেন। তাঁর মনোনয়ন পাওয়া মানে আমাদের জয়ের অর্ধেক সম্পন্ন।”

বিজয় মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতারা ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন— “বাবু ভাই শুধু একজন রাজনীতিক নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে এক প্রতীক। তাঁর নমিনেশন শুধু দলের নয়, এটি জনগণের বিজয়।”

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago