চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে জয়রামপুর ইয়ুথ ক্লাব মাঠ প্রাঙ্গণে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আজকে দেশের মানুষ এক কঠিন সময় অতিক্রম করছে। ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। আমাদের মা-বোনেরা আজ মাঠে নেমে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা চাই—এই অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। বিএনপি কোনো দলের জন্য নয়, দেশের মানুষের মুক্তির জন্য রাজনীতি করে। তাই সংগঠনকে আরও শক্তিশালী করে আগামী দিনে যে কোনো আন্দোলনে প্রস্তুত থাকতে হবে। নারী কর্মীদের ভূমিকা হবে অগ্রণী।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, আজকে আমরা একদলীয় শাসনের দুঃসময়ে বাস করছি। কিন্তু এই অন্ধকার বেশিদিন টিকবে না, কারণ জনগণ জেগে উঠেছে। দেশের প্রতিটি ঘরে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মাঠে-মহল্লায়, ইউনিয়ন-ওয়ার্ডে আমাদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। মহিলা দল হচ্ছে বিএনপির মেরুদণ্ডের অংশ—আপনারা ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করুন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আমাদের লক্ষ্য জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।
হাউলী ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মালেক রুস্তম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন।
হাউলী ইউনিয়ন বিএনপির যুগ্ম- সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম সামু, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা দলের নেত্রী রাবেয়া, শিউলী, খোদেজা। জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক শাকিল আহমেদ,হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু।
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…