দশমিনায় বহরমপুর ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির জনসভা

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর)’বিকেলে উপজেলার বহরমপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে নেহলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভার আয়োজন করা হয়।

বহরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন মৃধা সভার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মো. মোহসীন উদ্দিন প্যাদা সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহ আলম শানু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন, সদস্য সচিব শামিম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিদ আহমেদ রিডেন এবং কলেজ ছাত্রদলের সভাপতি হাসান জিদনি।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হাসান মামুন বলেন, “সৈরাচার সরকারের দমন-পীড়নের মধ্যেও আমি দশমিনা-গলাচিপার নেতাকর্মীদের সঙ্গে থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি শতভাগ আশাবাদী, দলীয় মনোনয়ন পাব এবং নির্বাচনে বিজয়ী হব ইনশাল্লাহ।”

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

13 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

31 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago