অষ্টগ্রামে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এর ফাইনাল ম্যাচ। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

শনিবার বিকেলে অষ্টগ্রাম উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় অষ্টগ্রাম একাদশ ও কাস্তুল হোসাইনিয়া একাদশ। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে কাস্তুল হোসাইনীয়া একাদশ ৩-২ গোলে জয়ী হয়ে শিরোপা অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের খেলাধুলাকে জনগণের মাঝে জনপ্রিয় করেছিলেন। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে ও ইতিবাচক পথে এগিয়ে নিতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এ ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে একত্র করে সমাজে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আমাকে ধানের শীষ দিয়েছে আমি এই হাওরে ধানের শীষের জন্য মনোনীত হয়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাদের অন্ধকারের দিন কেটে গেছে। ইনশাআল্লাহ আমরা ধানের শীষ নিয়ে এগিয়ে যাবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট উম্মে কুলসুম রেখা ও এডভোকেট আমিনুল ইসলাম রতন। বক্তারা খেলাধুলার উন্নয়ন ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা পুরো মাঠকে উৎসবের আমেজে ভরিয়ে তোলে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago