রাণীনগরে খুঁটির সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নওগাঁর রাণীনগরে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সাথে ধাক্কা লেগে রিপন হোসেন সরদার (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খাঁনপুকুর ইউনিয়ন পরিষদ হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন সরদার উপজেলার দামুয়া গ্রামের দুলু সরদারের ছেলে।
‎নিহত রিপনের চাচা সাইদুর রহমান জানান,শুক্রবার রাতে পারিবারিক কাজে রিপন তার মামীকে সাথে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে রাণীনগর যাচ্ছিলেন। পথি মধ্যে করজগ্রাম হাসপাতাল গেটের সামনে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে হাসপাতালের বেড়ার খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রিপন নিহত হয়। এছাড়া রিপনের মামী গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টায় রিপনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চাচা সাইদুর রহমান।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

49 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago