দৈনিক ইত্তেফাক-এর নান্দাইল প্রতিনিধি শাহ আলম ভুইয়া আর নেই

দৈনিক ইত্তেফাক-এর নান্দাইল প্রতিনিধি শাহ আলম ভুইয়া আর নেই। তিনি আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ছয়টায় ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন— ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম শাহ আলম ভুইয়া দীর্ঘদিন ধরে নান্দাইল উপজেলার গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন। স্থানীয় ও জাতীয় বিভিন্ন সংবাদপত্রে তাঁর লেখা ছিল নির্ভরযোগ্য তথ্যের উৎস। কর্মজীবনে তিনি সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে ছিলেন অবিচল।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নান্দাইলের সাংবাদিক মহল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাদ আসর নান্দাইল উপজেলার দাতারটিয়া গ্রামের দত্তগ্রাম বাজারস্থ নিজ বাসভবন সংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার ও সহকর্মীরা।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago