রামগতিতে আবারো পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুড়ল ১৫ দোকানঃ কোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে পুড়ে আবারো ১৫ টি দোকান ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪ টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোর ৪ টার দিকে বিদ্যুৎ শর্ট-সার্কিট থেকে আগুন আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী মোঃ রাসেলের লেপ তোশকের দোকান লাগে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিস ইউনিটের দুটি টিম স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ওই বাজারের প্রায় ১৫ টি দোকানপুড়ে ছাই হয়ে যায়।

এর আগে গত (অক্টোবর) মাসে এক সাপ্তাহের ব্যবধানে উপজেলার আরো ৩ টি বাজারে অগ্নিকাণ্ডে ৩০ টি দোকান পুড়ে সম্পুর্ন ছাই হয়ে যায়। এতে ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় ব্যবসয়াীদের।
এর মধ্যে-২৫ অক্টোবর বিকেলে সাড়ে তিনটার দিকে উপজেলার জমিদারহাট বাজারের ১৩ টি দোকানে আগুন লেগে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়। ১৯ অক্টোবর রোববার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট নামক বাজারে অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার আলেকজান্ডার বাজারের মোহাম্মদীয়া সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষতি কাটিয়ে উঠার আগেই আবারো আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, দোকান বন্ধ করে রাত দশটার দিকে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ বাজারে আগুন লেগেছে বলে খবর পান তারা। ছুটে এসে দেখেন দোকানগুলো পুড়ে গেছে। সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েন।

রামগতি ফায়ার সার্ভিস ফায়ার ডিফেন্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ খোকন মজুমদার বলেন, বিদ্যুৎ শর্ট-সার্কিট থেকে আগুন লেপ তোশকের দোকান গিয়ে লাগে। এতে মুহুর্তের মধ্যে আগুনের গতি বেড়ে গিয়ে আশেপাশের দোকানে ছড়িয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে তাদের ২ টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন ইনকিলাবকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago