যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

যশোর শহরের আশ্রম রোডে নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন যশোর সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহানের স্বজনরা জানান, সন্ধ্যার কিছু পরে সোহান ব্যক্তিগত কাজে শংকরপুর আশ্রম রোডে যান।

এ সময় ৭নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন তুহিনের ভাংড়ির দোকানের সামনে পৌঁছালে তুহিনের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রোহান, রাতিন ও তাদের বন্ধু আলামিন (ওরফে চোর আলামিন)সহ কয়েকজন তাকে অতর্কিত হামলা চালায়। তারা তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে পেটে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন সোহানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব জানান, তার পেটের দুই পাশে ছুরির আঘাত রয়েছে, যা গুরুতর।

আহত সোহান যশোর শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।

ঘটনার খবর শুনে রাতে হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এ সময় দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দে গুড়িয়ে দে, আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে সহ বিভিন্ন স্লোগান দেন।

যশোর প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

4 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

6 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

6 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

6 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

9 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

9 hours ago