গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছেঃ মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে। গণতন্ত্রকে আবার ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের অনুপ্রেরণা দেয়—যে পথে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।”

শুক্রবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “১৯৭৫ সালের এই দিনে দেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থান থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এটি ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট। তিনি একদলীয় বাকশাল থেকে মুক্তি এনে বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা এবং জনগণের অধিকার নিশ্চিত করেন।”

তিনি আরও বলেন, “শুধু চার বছরের রাষ্ট্র পরিচালনার মধ্যেই জিয়াউর রহমান রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল সংস্কার সাধন করেন। একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করে জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করার জন্য তিনি যে ভিত্তি স্থাপন করেছিলেন, তার ওপর ভিত্তি করেই দেশ এগিয়ে যায়। এজন্য ৭ নভেম্বর শুধু বিএনপির নয়, সমগ্র গণতান্ত্রিক বাংলাদেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ।”

গণঅভ্যুত্থানের পর বর্তমান বিভিন্ন চক্রান্তের প্রেক্ষাপটে তিনি বলেন, “৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথেই পরিচালিত করে; যেখানে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ সম্ভব। জনগণের ভোটের অধিকার ও বিচারের অধিকার নিশ্চিত হবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে।”

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

এ আর জসিম

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

40 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago