জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার সন্ধ্যায় জকসু সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
খসড়া তালিকা অনুযায়ী ৪১টি বিভাগ ও ইন্সটিটিউটে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে এবং সর্বনিম্ন ভোটার রয়েছে ভাস্কর্য বিভাগে।
ভোটার তালিকা অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগে মোট ভোটার ৪২৬ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৯৬১ জন, বাংলা বিভাগে ৪৭৪ জন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে ২১৫ জন, উদ্ভিদবিদ্যা বিভাগে ৪৪৩ জন, রসায়ন বিভাগে ৫৫২ জন, সিএসই বিভাগে ৩৪৬ জন, ড্রইং এন্ড পেইন্টিংয়ে ১১৯ জন।
এছাড়া অর্থনীতি বিভাগে ৪২৪ জন, ইংলিশ বিভাগে ৪৯৭ জন, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে ১৬৯ জন, ফাইন্যান্সে ৬১৬ জন, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ১৫৩ জন, পরিবেশ বিদ্যায় ৪০৮ জন, ইতিহাসে ৪৮৩ জন, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ৩৩৩ জন এবং আধুনিক ভাষা শিক্ষা ইন্সটিটিউটে ২৪৩ জন ভোটার রয়েছে।
ইসলামের ইতিহাসে ৪৬৮ জন, ইসলাম শিক্ষায় ৪৩৭ জন, আইন বিভাগে ৫৮৫ জন, ম্যানেজমেন্টে ৯৭০ জন, মার্কেটিংয়ে ৫৯৮ জন, সাংবাদিকতা বিভাগে ৫২৮ জন, গণিত বিভাগে ৫৩২ জন, মাইক্রোবায়োলজিতে ২৮০ জন, সংগীতে ২৩৬ জন, ফার্মেসী বিভাগে ২৬৬ জন ভোটার রয়েছে।
পাশাপাশি দর্শন বিভাগে ৪৪৩ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৪২০ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৪০৪ জন, প্রিন্ট মেকিংয়ে ১০৪ জন, সাইকোলজিতে ৪৫৩ জন, লোকপ্রশাসন বিভাগে ৪৬১ জন, ভাস্কর্যে ৭৫ জন, সমাজকর্মে ৪৬৭ জন, সমাজবিজ্ঞানে ৪৬৯ জন, পরিসংখ্যানে ৫২৯ জন, নাট্যকলায় ১৭৮ জন এবং প্রাণিবিজ্ঞানে ৪৯১ জন ভোটার রয়েছে।
নির্বাচন কমিশনের সূত্র জানায়, বিভাগ ও ইন্সটিটিউটগুলোতেও খসড়া ভোটার তালিকা পাঠানো হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকায় কারো কোনো আপত্তি থাকলে তা আগামী ৯ থেকে ১১ নভেম্বরের মধ্যে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এরপর আপত্তি যাচাই-বাছাই করে চূড়ান্ত ভোটার তালিকা ১২ নভেম্বর প্রকাশ করা হবে।
এদিকে খসড়া ভোটার তালিকায় অনেক বিভাগে স্নাতকোত্তর শ্রেণির ক্রেডিট অপূর্ণ থাকা বা পুনরায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভাগ ও কমিশনের ভুল বোঝাবুঝির কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা সংশোধন করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে।
প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…