পাংশায় বাড়ি বাড়ি ডাকাতিঃ অভিযোগ করায় অবসরপ্রাপ্ত শিক্ষককে হাতুড়িপেটা

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির অভিযোগ করায় সমর কুমার দাস (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাট্টা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পাট্টাজোনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কুমার দাস বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সমর কুমার দাসের বাড়িতে মুখোশধারী চারজন অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই রাতে প্রায় ১২টার দিকে জোনা পাট্টা এলাকায় বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতেও অস্ত্রধারী একদল ডাকাত প্রবেশ করে ৪০ হাজার টাকা ও দুটি পিতলের রাধা-গোবিন্দ মূর্তি লুট করে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক সমর কুমার দাস বলেন, “ঘটনার দিন রাতেই মুখোশধারী সন্ত্রাসীরা আমার ঘরে প্রবেশ করে। আমার স্ত্রী ও ছেলে বাধা দিলে তাদেরও মারধর করা হয়। পরে তারা এক লক্ষ টাকা ও মেয়ের ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনার দুই দিন পর আমি পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ পাট্টা ইউনিয়নের জাগিরকয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফরহাদ হোসেন সোহাগ (৩০) এবং জোনা গ্রামের অমরেন্দ্রনাথ বালার ছেলে অসিম বালা ওরফে অসিত (২০)-কে গ্রেপ্তার করে।”

তিনি আরও বলেন,“এই ঘটনার জেরে বুধবার দুপুর ২টার দিকে আমার বাড়ির সামনে স্থানীয় সন্ত্রাসী সবুজ, সজিব ও সেন্টুসহ কয়েকজন আমাকে হাতুড়ি ও রড দিয়ে পেটায়। তারা আমাকে মামলা তুলে নিতে হুমকিও দেয়।”

বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “সমর মাস্টারের বাড়িতে ডাকাতির পরপরই আমার বাড়িতেও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি হয়। আমাকে মারধর করা হয়। প্রশাসনের দুর্বলতার কারণেই একের পর এক এমন ঘটনা ঘটছে।”

স্থানীয় ইউপি সদস্য অতুল সরকার বলেন, “পাট্টা এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। এখন রাত হলেই হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কে থাকে—কার বাড়িতে আবার ডাকাতি হবে সেই ভয়ে।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,“চাঁদাবাজি মামলায় দুইজনকে গ্রেপ্তারের পর অভিযোগকারী শিক্ষককে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পাট্টা বিলপাড়া এলাকায় ওই সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং একজন পথচারী গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে সক্ষম হয়।”

তিনি আরও জানান, “পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago