চুয়াডাঙ্গার আলমডাঙ্গা খাসকররা ইউনিয়নের পারলক্ষ্মীপুর বাজারে জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পারলক্ষীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল আলম কাজল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের এদেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই, যেখানে খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “আগামী প্রজন্মের জন্য ইনসাফ ও মানবিক মূল্যবোধে গঠিত একটি সোনার বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
সভা শেষে ইনসাফ কমিটির নাম ঘোষণা করা হয় এবং লক্ষীপুর, তালুককররা, খাসকররা, চিলাভালকি ও জাহাপুর এলাকায় গণসংযোগের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, ছুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষণ বিভাগের মেক্রেটারি বিলাল হোসাইন, অফিস সম্পাদক রফিকুর ইসলাম, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আলহাজ মেহেদি হাসান, জামজামি আমীর ফজলুল হক, বেলগাছি সভাপতি আমান উদ্দিন, নাগদাহ আমীর ডাঃ রিপন বিশ্বাস, আইলহাস আমীর লিয়াকত আলী, খাসকররা সেক্রেটারী মাওলানা সমিরুল ইসলাম প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন খাসকররা ইউনিয়ন সহকারি সেক্রেটারি সোলায়মান কবির।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…