বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তাকে দুদকের তলব

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে কোনো কাজ না করেই প্রতি মাসে বেতন-ভাতা তুলে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে চার কর্মকর্তাকে তলব করেছে দুদক।

‎গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পত্র দিয়ে আগামী ১৫ নভেম্বরে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক কর্মকর্তা প্রসন্নজিৎ সরকার, সায়েন্টিফিক কর্মকর্তা রুমানা ফেরদৌস জলীল, রিসার্চ কর্মকর্তা আবু সাঈদ মো. আহসান সিদ্দিকী, রিসার্চ কর্মকর্তা মেহজাবিন এলাহীকে দুর্নীতি দমন কমিশন রংপুর সমন্বিত কার্যালয়ে ডাকা হয়েছে।

‎বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য আব্দুল জলিল মিয়ার আমলে ২০০৯ সালের ৩ ডিসেম্বর ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এই ইনস্টিটিউট থেকে এমফিল, পিএইচডি ডিগ্রি দিতে নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‎কিন্তু গবেষণার জন্য অনুমোদন না থাকলেও উপাচার্য তার মেয়ে রুমানা ফেরদৌসী জলীলকে নিয়োগ দেওয়ার জন্য এই ইনস্টিটিউটে গবেষক ভর্তির সিদ্ধান্ত নিয়ে ২০১২ সালের ৭ মার্চ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এমফিল, পিএইচডিতে ভর্তি করানো হয়। ২০২২ সাল পর্যন্ত ২০৫ জন গবেষক ভর্তি হন। কিন্তু এই ইনস্টিটিউটে ভর্তির বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে কার্যক্রম স্থবির হয়ে যায়। তখন থেকেই কর্মকর্তা ও কর্মচারী বসে বসেই বেতন পাচ্ছেন।

মোঃ শফিকুজ্জামান সোহেল, রংপুর প্রতিনিধি :

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

21 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

32 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago