বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে জামায়াতের প্রচারণা করা যাবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭নং ওয়ার্ড কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করতে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, আড়িয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা তাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর মেম্বার, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আইয়ুব আলী, উপজেলা যুবদল নেতা মাসুদ রানা, উপজেলা ছাত্রদল নেতা পারভেজ, আশিক খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে প্রধান অতিথি আবুল বাশারের নেতৃত্বে নেতাকর্মীরা বারআঞ্জুল বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন।
প্রধান অতিথি আবুল বাশার বলেন, ধানের শীষের বিজয়ই গণতন্ত্রের বিজয়। খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…