ফতুল্লায় সাংবাদিকদের মারধরের ঘটনায় কৃষক দল নেতা শাহাদাৎ কারাগারে

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর ও মোবাইল লুটের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী ধার্য তারিখে তার রিমান্ড শুনানি হবে।

পুলিশ জানায়, ফতুল্লার গিরিধারা বউবাজার এলাকায় এক নারীর জমি দখলের উদ্দেশ্যে শাহাদাৎ ও তার অনুসারীরা তিন দিন ধরে ওই পরিবারকে অবরুদ্ধ করে রাখে।শাহাদাৎ হোসেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আতা-ই-রাব্বির বাবা।

এর আগে গত বুধবার বিকেলে ওই ঘটনার খবর সংগ্রহে গেলে শাহাদাৎ ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। গুরুতর আহত হন জাগো নিউজের প্রতিনিধি মো. আকাশ, নিউজ নারায়ণগঞ্জের ক্যামেরাম্যান আবদুল্লাহ আল মামুন ও আয়াজ রেজা আরজু। হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করে পালিয়ে যায়।পরে স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাদাৎকে আটক করে। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক আকাশ বাদী হয়ে শাহাদাৎ, শহীদ ও অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।রিমান্ড শুনানি পরবর্তী ধার্য তারিখে অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

8 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago