কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির মনোনয়ন দাবি ঘিরে টানা চার দিন ধরে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা। ধাপে ধাপে সড়ক অবরোধ, মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ, নারীদের সমাবেশ, রোজা-ইফতার ও বিশেষ দোয়া মাহফিল।
গতকাল বুধবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে কয়েক হাজার নারী সমবেত হন। সেখানে আয়োজিত সমাবেশ থেকে কুমিল্লা–৬ (সদর) আসনে হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে ‘বিশেষ নফল রোজা পালনের’ ঘোষণা দেওয়া হয়।সেই ঘোষণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনভর রোজা রেখে কান্দিরপাড়ে গণ-ইফতারের আয়োজন করে তার অনুসারীরা।
গণ-ইফতার শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে নেতাকর্মীরা জানান, এলাকার উন্নয়ন, শান্তি, সাংগঠনিক ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমিন-উর-রশিদ ইয়াছিনকে প্রার্থী হিসেবে দেখতে চান কুমিল্লার সাধারণ মানুষ। এজন্য তারা আল্লাহর দরবারে দোয়া, ইবাদত ও কর্মসূচির মাধ্যমে বিশেষ প্রার্থনা করে যাচ্ছেন বলে মন্তব্য করেন।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সেখানে কুমিল্লা-৬ আসনে চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে। বিশেষ করে আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা এই ঘোষণাকে ‘তৃণমূলের প্রত্যাশার প্রতিকূল’ দাবি করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান এবং ধারাবাহিক কর্মসূচি শুরু করেন।
কুমিল্লা-৬ আসনটি কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাসের একটি অংশ নিয়ে গঠিত।
গণ-ইফতার ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা অভিযোগ করেন, পুরনো ত্যাগী নেতৃত্বকে উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে।
গণ-ইফতার ও দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়, যাতে তারা ন্যায় ও গণতন্ত্রের পথে দেশকে নেতৃত্ব দিতে পারেন।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…