তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে বগুড়ায় বিএনপির গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বগুড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ২০নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

তিনি বলেন, বগুড়া বিগত দিনে বঞ্চিত ও অবহেলিত ছিল। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের শাসনে এই এলাকায় কোনো প্রকৃত উন্নয়ন হয়নি।ইনশাআল্লাহ আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, আর বগুড়াসহ সারা দেশে হবে প্রকৃত উন্নয়ন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. শাহ মো. শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, অর্থ বিষয়ক সম্পাদক সাদত হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক রিপন, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, সহ-সভাপতি সাদেক, কাদের ও বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. টিপু, রিপন, প্রচার সম্পাদক মাহবুব এবং শহর বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বগুড়া প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

6 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

8 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

8 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

9 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

11 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

11 hours ago