ইসি দেশীয় ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৬৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, ৬৬টি সংস্থা চূড়ান্ত নিবন্ধন পেয়েছে। আরো ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে চেয়ে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এবার নিবন্ধনের জন্য দেশীয় পর্যবেক্ষক সংস্থার নির্ধারিত সময়সীমার (১০ আগস্ট) মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। নির্ধারিত সময়ের পর আরো ১৩টি আবেদন আসে। এসংক্রান্ত যাচাই-বাছাই কমিটি এসব আবেদন পর্যালোচনা করে ৭৩টি সংস্থাকে নিবন্ধনের জন্য উপযুক্ত বলে বিবেচনা করে।

এই ৭৩ সংস্থার বিরুদ্ধে কোনো দাবি-আপত্তি থাকলে ২৭ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে জানাতে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন।শেষ পর্যন্ত ৭টি সংস্থা বাদ পড়ে, চূড়ান্ত নিবন্ধন পেল ৬৬টি।

এর আগে ২০২৩ সালে কাজী হাবিবুল আউয়াল কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৬টি সংস্থাকে ৫ বছরের জন্য নিবন্ধন দিয়েছিল। তবে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশন নতুন নীতিমালা প্রণয়ন করে পুরনো নিবন্ধন বাতিল করে পুনরায় আবেদন আহ্বান করে।

এক-এগারো সরকারের সময় ড. এ টি এম. শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রথমবারের মতো ২০০৮ সালে পর্যবেক্ষক নিবন্ধন চালু করে।তখন ১৩৮টি দেশীয় সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছিল। নীতিমালা অনুযায়ী, পর্যবেক্ষক সংস্থাগুলোর ভোট পর্যবেক্ষণের পর প্রতিবেদন দাখিল করা বাধ্যতামূলক।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিতে চায় নির্বাচন কমিশন। এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি-যার অংশ হিসেবে চলছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রমও।

এ আর জসিম

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

9 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

11 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

11 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

11 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

14 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

14 hours ago