ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছোট ভাই খুনঃ ডিবির জালে আটক বড় ভাই ও ভাবী

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার আজহারুল ইসলাম চুন্নু হত্যা মামলার আসামি আপন ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বুধবার জেলার তারাকান্দা ও কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার হযরত আলীর ছেলে মাজহারুল ইসলাম সুমন (৩৬) ও তার স্ত্রী জান্নাত আক্তার (২৪)। নিহত আজহারুল ইসলাম চুন্নু গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম সুমনের ভাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৬ অক্টোবর সকালে জমি নিয়ে মারামারিতে জড়ান দুই ভাই। মারামারির একপর্যায়ে বড় ভাই মাজহারুল ইসলাম সুমন ছোট ভাই আজহারুল ইসলাম চুন্নুকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় চুন্নুকে এলকাবাসী উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য নগরীর ধোপাখলা এলাকার নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ অক্টোবর আজহারুল ইসলাম চুন্নুর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

3 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

5 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

5 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

5 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

7 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

8 hours ago