ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় পুলিশদম্পতিসহ তিনজনের মৃত্যুদণ্ডঃ একজনের যাবজ্জীবন

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় পুলিশ দম্পতিসহ তিন আসামির মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ঝালকাঠি জেলার নলসিটি ভাবানীপুর এলাকার বাসিন্দা পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া। নরসিংদী জেলার রায়পুর থানার আদিয়াবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা আসামি হলেন দীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজের পৃথক দুটি আদালত এই রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত হওয়া পুলিশ সদস্য আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী ময়মনসিংহ নগরীর কাচিঝুলি এলাকায় পরকীয়ার জের ধরে পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি। এ ঘটনায় ২০১৪ সালে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক মো. হারুন অর রশিদ এই রায় ঘোষণা করেন।

অপরদিকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল মিয়া এবং একই মামলার আসামি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দীন ইসলাম ২০২২ সালে তারাকান্দা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪ নম্বর আদালতের বিচারক জয়নাব বেগম এই রায় ঘোষণা করেন।

মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

3 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

6 hours ago