রামগতিতে শ্রমিকদের বাধার মুখে অভিযান বন্ধ করে ফিরে গেল প্রশাসন

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সহায়তায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ অভিযানে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের কারীর গোজা এলাকায় তিনটি অবৈধ ইটভাটা — আমানত ব্রিকস, মেসার্স জে এস ব্রিকস, এবং আবদুল ওহাব ব্রিকস — গুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে অন্য এলাকায় যাওয়ার পথে রামগতি-তোরাবগঞ্জ সড়কের চৌধুরী বাজার এলাকায় কয়েক শত ইটভাটার শ্রমিক প্রশাসনের গাড়িবহর আটকিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা রাস্তায় গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয়। এসময় র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেও ব্যর্থ হন। শ্রমিকদের বাধার মুখে পড়ে প্রশাসনের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে পরিস্থিতি বেগতিক দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন শ্রমিকদের আশ্বস্ত করেন যে আপাতত অভিযান স্থগিত রাখা হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নিলে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

অভিযানে গুড়িয়ে দেওয়া তিনটি ইটভাটার চিমনি ও ভাটা ধ্বংস করা হয় এবং প্রায় ২৭ লাখ কাঁচা-পাকা ইট নষ্ট করা হয়। এসময় আমানত ব্রিকসের মালিককে ২ লাখ টাকা এবং আবদুল ওহাব ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। দুটি ইটভাটার চারটি অবৈধ বিদ্যুৎ লাইন ও একটি পোল্ট্রি সংযোগ লাইনও বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জমির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, উপপরিচালক হারুনুর রশিদ পাঠান এবং পরিদর্শক গিয়াস উদ্দিন। তাদের সহায়তা করেন রামগতি থানা পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান,

> “রামগতিতে মোট ৫১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সরকার অনুমোদিত কেবল বনলতা ব্রিকস, বাকি ৪৯টির কোনো বৈধ কাগজপত্র নেই। আজকের অভিযানে দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। শ্রমিকদের বাধার কারণে আজকের মতো অভিযান বন্ধ রাখা হলেও এটি অব্যাহত থাকবে।”

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জমির উদ্দিন বলেন,

> “রামগতির ৪৯টি অবৈধ ইটভাটার তালিকা আমাদের হাতে রয়েছে। এসব ইটভাটার কোনো পরিবেশগত ছাড়পত্র নেই। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা সবগুলো ইটভাটা বন্ধে একটানা অভিযান পরিচালনা করব।”

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

2 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago