রাজবাড়ীতে পুলিশের ওপর হামলাঃ আহত ২ পুলিশ সদস্য

রাজবাড়ীর পাংশায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যসহ এক স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আলম শেখ নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পাংশা মডেল থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম, এসআই (নিঃ) ওবায়দুর রহমান, এএসআই (নিঃ) পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির ও আতোয়ার রহমানসহ একটি দল চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে যান।

এসময় পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামি সবুজ (৩০), সজিব (২৫), সেন্টু (২৬)সহ আরও ১০–১২ জন পুলিশকে লক্ষ্য করে গুলি করে। সেইসঙ্গে ককটেল জাতীয় বিস্ফোরক ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে স্থানীয় আকুল (৫৫) নামের একজন সন্ত্রাসীদের গুলিতে আহত হন।

এসময় স্থানীয়রা পুলিশের সহায়তায় সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করে। হামলার সময় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। পরে এসআই নজরুল ইসলামকে আসামি আলম শেখ কিল-ঘুষি মেরে আহত করে। তবে পুলিশি চেষ্টায় আলম শেখকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা পালিয়ে যায়।ঘটনার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

2 hours ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

4 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

4 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

4 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

6 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

7 hours ago