নাটোরের বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বার্ষিক শিক্ষা–সাহিত্য ও বিজ্ঞান মেলা এবং বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫। গত ১৫ মার্চ ২০২৫ তারিখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের সুযোগ্য জেলা প্রশাসক আসমা শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার।
সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রদর্শনী দেখে মুগ্ধ হন। তারা শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ধারণা এবং সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন। এরপর শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক ও বৈজ্ঞানিক বিষয় নিয়ে তাদের যুক্তি উপস্থাপন করে। বিতর্ক শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা দেশের ভবিষ্যৎ। শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানের চর্চার মাধ্যমে তোমরা নিজেদের এবং দেশকে সমৃদ্ধ করবে। এই ধরনের মেলা তোমাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করবে।” তিনি সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্কুলের অধ্যক্ষ ফাদার প্রদীপ লুইস রোজারিও উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…