চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড জুড়ানপুরে মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ৫ ই নভেম্বর (বুধবার) বিকাল ৪ টার সময় ক্লাব প্রাঙ্গনে ১ নং ওর্য়াড বিএনপির আয়োজনে এই মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এসময় তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।দেশের জনগণ আজ পরিবর্তন চায়, তাই প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। বিশেষ করে আমার প্রিয় মা বোনদের সতর্ক থাকতে হবে বিশেষ একটি দল জান্নাতের কথা বলে ভোট চাচ্ছে। এটা মুনাফেকি কথা। একমাত্র মহান আল্লাহপাকের আনুগত্য ছাড়া জান্নাত লাভ সম্ভব নয়।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু একই সময় তিনি বলেন
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে অংশগ্রহণ করবেন। তিনি একজন ক্লীন ইমেজের মানুষ।আমাদের সবাইকে এখনই সংগঠিত হতে হবে এবং বাবু ভাইয়ের পাশে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এই সংগ্রাম শুধু একজন প্রার্থীর নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকারের লড়াই। আপনারা মা বোনরা এখন থেকেই সংগঠিত হয়ে ধানের শীষ প্রতিককে বিজয়ী করা লক্ষ্যে ঐক্য বদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ্য আল মাসুম বাবুর সঞ্চালনায় এসসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভানেত্রী সালমা জাহান পারুল, উপজেলা বিএনপির অন্যতম নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম,জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রহুল আমিন, সাংগাঠনিক সম্পাদক আসলাম উদ্দিন,উপজেলা বিএনপির সদস্য নওশাদুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, নূররুজ্জামান, ছাত্রদল নেতা তৌহিদ রেজা, মহিলা দলের নেত্রী নাসরিন আক্তার, লাভনী খাতুন, শিল্পী খাতুনসহ স্থানীয় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…