রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদের পরিচিতি ও মতবিনিময় সভা

নওগাঁর রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার এমদাদুল হক গামার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সচিব প্রফেসর মো: ওয়ালিউল ইসলাম,রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আরিফুজ্জামান খাঁন আরিফ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ্যা: ইসমাইল হোসেন,মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান।
‎এর আগে গত ১৪আগস্ট রাণীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন আরিফকে আহ্বায়ক করে ৯সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের…

24 minutes ago

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

2 hours ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

3 hours ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

3 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

5 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

5 hours ago