রাণীনগরে মাদক কারবারীসহ চারজন গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারীসহ মোট চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় একজনের নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্রপাল জানান,মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ধরতে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার মধুপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে সোহান বাবু(২৬)কে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী স্বপন ওরফে ধলু (৩২) কে গ্রেফতার করা হয়েছে। ধলু ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।একই রাতে উপজেলার মিরাট ধনপাড়া মৎস্যজীবি পাড়া গ্রামে অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা ভুক্ত আসামী সাহেব আলীর ছেলে ওয়ারেশ আলী(৩০) এবং একই গ্রামের অনন্তের ছেলে মজিবুর রহমান (৫০) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

1 hour ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

1 hour ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

2 hours ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

4 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

4 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 hours ago