বেরোবি ও ইসলামিক রিলিফের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর ও আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর,২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বেরোবির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।

এসময় উপাচার্য বলেন, “এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু ও গবেষণা খাতে কাজের সুযোগ দেবে। এটি বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে নেবে।”

কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, “গবেষণা, দক্ষতা উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া হবে। আমরা বিশ্বাস করি—নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই তৈরি করতে হবে।”

ইসলামিক রিলিফের হেড অব প্রোগ্রাম মো. এনামুল হক সরকার জানান, এই চুক্তির মাধ্যমে বেরোবির শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ পাবে।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক ইসলামিক রিলিফ বিশ্বের ৪৫টি দেশে মানবিক সহায়তা, জলবায়ু পরিবর্তনকালীন কার্যক্রম এবং গবেষণা পরিচালনা করছে। সংস্থাটি ১৯৯১ সাল থেকে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন, জলবায়ু উদ্যোগ ও রোহিঙ্গা শরণার্থী সেবায় কাজ করে আসছে।

পারভেজ হাসান বেরোবি প্রতিনিধি

Recent Posts

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

16 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

27 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

6 hours ago