নিজস্ব প্রতিবেদক:-রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা শেষ হয়েছে। এ উৎসবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্ছিদ্র নিরাপত্তা দিয়েছে।শনিবার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, আজ বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার, কদম ফোয়ারা, প্রেস ক্লাব, পল্টন মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, জয়কালি মন্দির মোড় হয়ে স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে গিয়ে শেষ হয়। এই দীর্ঘ পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৭ জুন রথযাত্রার বর্ণাঢ্য এ শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। রথযাত্রা উৎসব উপলক্ষ্যে বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। রথযাত্রা উপলক্ষ্যে রাজধানীব্যাপী ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…