প্রবাসী ভাইয়ের মরদেহ নিয়ে ফেরার পথে ঝরল আরও দুই ভাইয়ের প্রাণ

জেলা প্রতিনিধি, ফেনী:-সৌদি আরব থেকে আসা রুবেল নামে এক প্রবাসীর মরদেহের অপেক্ষায় কাঁদছিল পরিবার। কফিনবন্দি সেই মরদেহ আনতে ঢাকায় যান তার বড় ভাই বাবুল ও মামাতো ভাই ওসমান। কিন্তু বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারাও।শনিবার (৫ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হলেন- চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরের তালুকদারপাড়ার বাবুল মিয়া (৩০) ও তার মামাতো ভাই ওসমান গণি (৩২)।নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গেল বছরের ২৭ জুলাই সৌদি আরবে একটি দোকানের মালিকের নির্যাতনে মারা যান রুবেল (২৫)। দীর্ঘ চেষ্টার পর শনিবার সকালে একটি ফ্লাইটে রুবেলের মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দরে সব প্রক্রিয়া শেষ করে ভাইয়ের মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন বাবুল মিয়া ও তাদের মামাতো ভাই ওসমান গণি। পথিমধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে কুমিল্লার বাতিসা এলাকায় পৌঁছালে তাদের বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওসমান গণির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাবুলকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। 

তাজুল ইসলাম নামে নিহতদের এক স্বজন বলেন, এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। মুহূর্তেই সবকিছু এলোমেলো হয়ে গেছে।এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সেটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছে। 

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…

7 minutes ago

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…

24 minutes ago

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের এমপিরা

সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…

35 minutes ago

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

3 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

3 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

5 hours ago